আশুলিয়ায় কার্যক্রমনিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার।

  • শাহীনুর হক
  • Update Time : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১২৬ Time View

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে র অভিযোগে যুবলীগ নেতা মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মিলন মোল্লা আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী। আশুলিয়ায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড—মশাল মিছিল, অগ্নিসংযোগ ও সহিংস কর্মসূচি পালনে তিনি নিয়মিত অর্থ জোগান দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, মিলন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

]]>

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আশুলিয়ায় কার্যক্রমনিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার।

Update Time : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬