আশুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব উল্লাহ ও এএসআই মতিউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ০৯/১০/২০২৫ খ্রিষ্টাব্দ ২১.৩০ ঘটিকার সময় রাস্তায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলাকালে আশুলিয়া থানাধীন গৌরীপুর গ্রামস্থ পলমল গার্মেন্টস এর পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনের পাকা রাস্তার উপর একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় অভিযান টিম গাড়ি হতে নামলে ডাকাতদল টহলটিমের সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। টহল টিমের সদস্যগণ এতে বিচলিত না হয়ে তাদের ধাওয়া করে আগ্নেয়াস্ত্রসহ মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫), পিতা- মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খান, মাতা- রুবি খানম, স্থায়ী সাং- নামদার কুমুল্লি (খান পাড়া), থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী পালিয়ে যায় ।
ধৃত আসামী ১। মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) এর দখল হতে ক) একটি সচল রিভলভার, কাঠের বাট সহ দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি, ব্যারেলে ইংরেজিতে খোদাই করা Made in Germany লেখা আছে, সিলিন্ডার সংযুক্ত আছে, ফায়ারিং পিন সচল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নম্বর ৩৪, তারিখ-১০/১০/২৫, ধারা- 19(a) The Arms Act 1878 রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়- যে গ্রেফতারকৃত আসামী মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) এর
দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে।
Reporter Name 









