শালিখার বরইচারায় শতবর্ষী লক্ষী পূজার মেলা ও নৌকা বাইচে উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৩৮ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরার শালিখা উপজেলায় বরইচারায় অনুষ্ঠিত হয়েছে,ঐতিহ্যবাহী শতবর্ষী লক্ষী পূজার মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতা।(৭অক্টোবর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে চলে এ ঐতিহ্যবাহী আয়োজন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব আনিসুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মুন্সি, যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মেলার সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। হাজারো দর্শকের উচ্ছ্বাসে ভরে ওঠে বরইচারার খালপাড়। এতে প্রথম স্থান অর্জন করে গঙ্গারামপুরের ইয়াকুব আলীর নৌকা হামজা, আর দ্বিতীয় স্থান অধিকার করে ঝিনাইদহের নাটোপাড়ার জামাইয়ের নৌকা।
দিনব্যাপী এই মেলায় বসেছিল নাগরদোলা, শিশুদের জন্য নানা রকম খেলনা, স্থানীয় খাবার ও রঙিন পণ্যের পসরা।শত বছরের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উৎসবটি হয়ে উঠেছিল এক মিলনমেলা—যেখানে গ্রামীণ সংস্কৃতি,আনন্দ আর ঐতিহ্যের সুর মিশে যায় একসঙ্গে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

শালিখার বরইচারায় শতবর্ষী লক্ষী পূজার মেলা ও নৌকা বাইচে উপচে পড়া ভিড়

Update Time : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫