স্টাফরিপোর্টারঃ
মাগুরায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে-৭অক্টোবর“টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম,জেলা প্রশাসক,মাগুরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামীম কবির,সিভিল সার্জন, মাগুরা।ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ,উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর ও নিরাপদ পদ্ধতি।ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে সচেতনতা সৃষ্টির অগ্রণী ভূমিকা রাখতে পারেন—তাদের মাধ্যমে মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব হবে। তিনি সবাইকে টিকাদান কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও প্রচারণার আহ্বান জানান, যাতে টাইফয়েডমুক্ত সমাজ গঠনের লক্ষ্য সফল হয়।
ওয়ার্কশপে জেলার বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও মাদরাসা শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
News Title :
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ১১৩ Time View
Popular Post










