স্টাফরিপোর্টারঃ
মাগুরার শালিখা উপজেলায় গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার শতপাড়া গ্রামের শ্মশানঘাটের পেছনে হিরন মীর (৩৫) নামের এক কসাই একটি ঘোড়া জবাই করে।তিনি দীর্ঘদিন ধরে শালিখা বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ,হিরন মীর গরুর মাংস বলে বিক্রির জন্যই ঘোড়াটি জবাই করেছিলেন।বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে আটক করে গণধোলাই দেন।পরে হিরন ও তার সহযোগীরা জবাইকৃত ঘোড়া ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এক পর্যায়ে ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়।
স্থানীয়রা ধারণা করছেন,ভোরে এভাবে মরা,চোরাই কিংবা রোগা গরুও জবাই করে বিক্রি করা হতে পারে।তাই তারা প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
News Title :
শালিখায় গরুর মাংস বলে বিক্রির জন্য ঘোড়া জবাই,কসাইকে গণধোলাই
-
Reporter Name - Update Time : ০৯:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ১১৫ Time View
Popular Post










