আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাক শ্রমিকরাদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক ;
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এতে একসঙ্গে প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাক শ্রমিকরাদের মানববন্ধন

Update Time : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫