রংপুর মিঠাপুকুর থানার রোকনীগঞ্জ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী রিনা আক্তার। ঘটনার দিন কিশোরী রিনা আক্তার তার বড় বোনের বাড়ী থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তার আপন চাচা গুলজার উদ্দিনের সাথে দেখা হয়। বরই দেয়ার কথা বলে ভাতিজিকে নিজের বাড়ি নিয়ে যান এবং বরই খেতে দেন। তখন তার বাড়িতে কেউ ছিলনা। এই সুযোগে ভাতিজিকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করেন। ঘটনা কাওকে বললে মেরে ফেলার হুমকি দেয় ভাতিজিকে। ভাতিজী ভয়ে বিষয়টি চেপে যায়।কয়েকমাস পর মেয়ের মা মেয়ের পেট ফুলা দেখে মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে ভয়ে সব বলে দেয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চেকআপ করলে ডাক্তার জানায় তার পেটে ২৬ সপ্তাহের বাচ্চা আছে। মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে ভাইয়ের (ধর্ষকের) নামে থানায় মামলা দায়ের করেন মেয়ের বাবা। এলাকাবাসী বলছে তার নিজের তিনটি মেয়ে। নিজ মেয়ের সাথেও নাকি কুরু*চিপূর্ন আচরন করেন।
এই নিয়ে এলাকায় তোল পাড় সৃষ্টি হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা হয় নি।
News Title :
আপন চাচা ধর্ষণ করলেন ভাতিজীকে।অন্তঃ*সত্ত্বা ১৪ বছর বয়সী কিশোরী।
-
Reporter Name - Update Time : ০৬:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ১৭০ Time View
Popular Post










