আফাজ উদ্দিনের নেতৃত্বে উত্তরা ১৫ নং; সেক্টরে ৫ নং ব্রিজের খাল পরিষ্কার কার্যক্রমের ১৯ তম দিন।

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ Time View

খন্দকার আব্দুল হাসিব, ঢাকা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১৯তম দিনের মতো) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ- এ ওয়ান, ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতিমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের এই খাল পরিষ্কার কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

এসময় তিনি বলেন:

“ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত নিরলসভাবে প্রতিদিন কাজ করার পরে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি। আমি বলতে চাই—আমি একজন ক্ষুদ্র বিএনপি কর্মী, তারেক রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক এবং বিএনপি’র আদর্শের একজন সৈনিক। এ কথা আমি প্রচার বা আত্মপ্রকাশের জন্য বলছি না; বরং আমাদের মূল লক্ষ্য দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজের অনুপ্রেরণা দেওয়া।

আমি বিশেষভাবে দেশের যুবসমাজ এবং বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানাই—আপনারা যদি নিজ নিজ থানা, উপজেলা, পৌরসভা ও জেলায় প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা সময় ব্যয় করেন, তবে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের অনেক জলাশয়, ডোবা ও নালা পরিষ্কার হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ঢাকা-১৮ আসনের মানুষের সহযোগিতায় আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই দুই লেক সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। পাশাপাশি দুই পারের নার্সারি এবং অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করা প্রয়োজন। এজন্য আমরা সম্মানিত উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেব, রাজউকের চেয়ারম্যান জনাব রেজাউল করিম সাহেব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জনাব এজাজ সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো—অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়ে সংশ্লিষ্টদের জন্য বিকল্প পরিত্যক্ত জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আফাজ উদ্দিনের নেতৃত্বে উত্তরা ১৫ নং; সেক্টরে ৫ নং ব্রিজের খাল পরিষ্কার কার্যক্রমের ১৯ তম দিন।

Update Time : ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫