আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখমও জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ Time View

প্রতিবেদক : শাহীনুল হক, সাভার (ঢাকা)

শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আশুলিয়া থানা ধীন পবনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় আশুলিয়ার ভাদাইল এলাকার পবনারটেক সাকিনস্হ সোসাইটির গেটের সাথে গণক বাড়ির মৌজার বিআরএস- ২৩৬২ দাগের ৩৭ শতাংশ জমি ক্রয় করেন প্রবাস ফেরত দুলাল মিয়া (৪৮) ও তার ছোট ভাই মাঈন উদ্দিন (৩৫)।

দুলাল মিয়া অনেকদিন ধরে তার ক্রয়কৃত জমির কিছু অংশে ঘর নির্মাণ করেন এবং বাকি অংশে সবজি আবাদ করে আসছেন । ক্রয়কৃত ওই জমিতে মাটি ভরাট করতে গেলে স্থানীয় বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম ওরফে পেয়ার আলী (৬০) নেতৃত্বে তার বড় ছেলে দেলোয়ার হোসেন মিন্টু (৩৫) ও ছোট ছেলে মিল্টন (৩২) সহ মিজান (৩৫), জিম (৩৩), নাসির (৩৫), সহ অজ্ঞাত আরো ৭/৮ জন মিলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করা এবং হুমকি দিয়ে জমি ভরাটের কাজে বাধা প্রদান করেন এবং দুলাল মিয়ার ওপর আকস্মিকভাবে হামলা চালায়, এতে দুলাল মিয়ার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। এক পর্যায় বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম ওরফে পেয়ার আলীর নির্দেশে তার বড় ছেলে মিন্টু হত্যার উদ্দেশ্যে দুলাল মিয়ার মাথায় ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে কোপ মারে। এসময় হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে তার বাম হাতের কব্জি কেটে যায় এবং সে মাটিতে লুটে পড়েন।

এসময় পিয়ার আলীর ছোট ছেলে মিল্টন চাপাতি দিয়ে পায়ের হাঁটুর নিচে কোপ মারেন এতে সে রক্তাক্ত ও গুরুতর যখন হয়। এর পরে দাবি কৃত চাঁদার টাকা বিএনপি নেতা পিয়ার আলীর অফিসে পাঠিয়ে দেয়ার কথা বলে ও এ বিষয়ে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তারা।

এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত একটি অভিযোগ দায়ের হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখমও জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

Update Time : ০৯:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫