আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন।

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোজারমিল এলাকায় ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে এসময় ভাঙচুর করা হয়। কিন্তু একটি পক্ষ সেখানে বলে যে বিএনপি অফিসে ভাঙচুর করা হয়েছে। আসলে ওখানে বিএনপির কোন অফিস নেই বলে জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৬ জন।

Update Time : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫