১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুরুল হক নুর

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। টানা ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ত্যাগ করেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন জরুরি ভিত্তিতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে নুরের চিকিৎসা শুরু করা হয়। রাতভর চিকিৎসা শেষে তাকে ঢামেকের পুরোনো ভবনের ৪র্থ তলার নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১০ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার দায়িত্ব নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুরুল হক নুর

Update Time : ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫