ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির?

  • বিনোদন ডেস্ক :
  • Update Time : ০৮:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৩ Time View

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সত্যিই কি ঢাকায় আসছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন। ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে তার ছবি ও ভিডিও, উচ্ছ্বাসে ভাসছে ভক্তরা। সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই তারকা এবার প্রথমবারের মতো ঢাকায় পা রাখতে যাচ্ছেন।

গত ১৫ সেপ্টেম্বর সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি-র ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে হাসিমুখে তিনি বলেন— “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি। সবার সঙ্গে দেখা হবে।”

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই জানতে চাইছেন, কবে তিনি ঢাকায় আসছেন।

সূত্র অনুযায়ী, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হানিয়া আমির ঢাকায় আসবেন। প্রচারণার অংশ হিসেবে তিনি অংশ নেবেন একাধিক অনুষ্ঠান ও কার্যক্রমে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুন মুক্তি পাওয়া পাঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’-তে সর্বশেষ অভিনয় করেছিলেন হানিয়া। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে তার এই ছবি পাকিস্তানসহ বিশ্বব্যাপী মুক্তি পেলেও রাজনৈতিক কারণে ভারতের প্রেক্ষাগৃহে দেখানো হয়নি। ছবিতে আরও অভিনয় করেছেন নাসির চিনোটি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা।

এদিকে হানিয়ার সম্ভাব্য ঢাকায় আগমন ঘিরে দেশীয় ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। যদিও তারিখ নিশ্চিত না হওয়ায় ভক্তদের অপেক্ষা এখনো শেষ হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির?

Update Time : ০৮:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫