মহম্মদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১১২ Time View

স্টাফরিপোর্টার।।
মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান এর বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।এ ঘটনায় শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া,অশোভন আচরণ করা এবং মোবাইলে অশ্লীল ভিডিও প্রদর্শনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী অভিযোগ করে বলেন,”প্রায় প্রতিটি ক্লাসেই তিনি আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন।বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।” এ কারণে তারা পুনরায় প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একই অভিযোগে পূর্ববর্তী বিদ্যালয় থেকেও ওই শিক্ষককে বদলি করা হয়েছিল।কিন্তু প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তিনি শাস্তি এড়িয়ে গেছেন।তাই এবার তারা তার চাকরিচ্যুতি ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল হান্নান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন,“গ্রাম্য শত্রুতার কারণে স্থানীয় একটি মহল আমাকে ফাঁসাতে এসব অভিযোগ করছে।”
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন,“অভিযোগ ও মানববন্ধনের বিষয়টি আমরা জেনেছি।শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শাহীনুর আক্তার জানান,“প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

মহম্মদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মানববন্ধন

Update Time : ১১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫