মাগুরা আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা চ্যাম্পিয়ন-৪ জন সাংবাদিককে পুরস্কার প্রদান

মাগুরা আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শালিখা প্রেসক্লাব ১-০ গোলে মাগুরা প্রেসক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এবং কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষি বিজ্ঞানী ও মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য ড. আলী আফজাল।
জেলার চার উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। প্রতি উপজেলা থেকে ২০ জন করে সাংবাদিক অংশ নেন। প্রথম সেমিফাইনালে মাগুরা প্রেসক্লাব ৪-০ গোলে শ্রীপুর প্রেসক্লাবকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে শালিখা প্রেসক্লাব ১-০ গোলে মহম্মদপুর প্রেসক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।এছাড়া বক্তব্য রাখেন উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক ড. আলী আফজাল,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো.আজিজুর রহমান টুটুল এবং শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বক্তারা বলেন, সাংবাদিকরা শুধু কলম নয়, খেলাধুলার মাধ্যমেও সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে পারেন। খেলাধুলার মতো ব্যতিক্রমী আয়োজন তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং দেশের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পাশাপাশি চার উপজেলার প্রেসক্লাবের প্রতিনিধিদের মাঝেও শুভেচ্ছা ট্রফি প্রদান করা হয়। এছাড়া ২০২৫ সালের আগস্ট মাসে সেরা প্রতিবেদনের জন্য চার সাংবাদিককে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কৃতরা হলেন—এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মতিন রহমান, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শাহীন আলম তুহিন এবং ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি লিটন ঘোষ।
অনুষ্ঠান শেষে জুলাই ও আগস্ট মাসে মৃত্যুবরণকারী সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় মাগুরা প্রেসক্লাবে বাদ জোহর দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।এতে প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

মাগুরা আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা চ্যাম্পিয়ন-৪ জন সাংবাদিককে পুরস্কার প্রদান

Update Time : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫