জাকসু নির্বাচনে ২১ পদে জয় পেলো ছাত্রশিবির

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৫ Time View

প্রতিবেদক: শাহীনুল হক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ২৫টি পদের বিপরীতে জিএস ও দুই এজিএসসহ মোট ২১ পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশন। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

ভোট গণনা শেষে দেখা যায়, ভিপি পদে জয় পেয়েছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ।

জিএস পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস) এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।

এছাড়া ছাত্রশিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে অন্য বিজয়ীরা হলেন- এজিএস (ছাত্র) ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো রুহুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান।

এছাড়া, কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. তরিকুল ইসলাম, মো. আবু তালহা, মো. মহসিন, নাবিলা বিনতে হারুণ, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা। এ পদে নির্বাচিত সবাই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন।

তবে ৩৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

জাকসু নির্বাচনে ২১ পদে জয় পেলো ছাত্রশিবির

Update Time : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫