স্টাফরিপোর্টারঃ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন,“নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।”
শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন,প্রেস সচিব।
তিনি আরও জানান,ফরিদপুর হয়ে মাগুরা জেলা রেললাইনের আওতায় আসছে।প্রস্তাবিত রেললাইন কবির বাড়ির উপর দিয়েই যাওয়ার কথা রয়েছে। তবে কবির পরিবার কবির জন্মভিটা রক্ষা করে বিকল্প সাইট দিয়ে রেললাইন নেওয়ার দাবি জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।সরেজমিনে বাড়িটি ঘুরে দেখে প্রেস সচিব,কবির পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পরে দুপুরে তিনি শহরের সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে উদযাপনে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।
News Title :
১৫ ফেব্রুয়ারীর মধ্যেই হবে-জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
-
Reporter Name - Update Time : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- ১৪০ Time View
Popular Post










