স্টাফরিপোর্টার মাগুরাঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ৮ সেপ্টেম্বর বিকেলে নহাটা ইউনিয়নের ২১টি গ্রামের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন।
নহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কাজী সালিমুল হক কামাল। নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল,শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজ্জাফর হোসেন টুকু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান (রিংকু),মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চু,মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব,আখতারুজ্জামান,মাগুরা সদর উপজেলার ৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এবং নহাটা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো.মাহমুদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।সমাবেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
News Title :
মহম্মদপুরে নহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- ৮৩ Time View
Popular Post










