শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কঠোর নির্দেশনা

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন না করলে প্রতিষ্ঠানপ্রধানকে দায়ী করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা বর্তমানে চলছে, সেসব প্রতিষ্ঠানে ২০২৪ সালের প্রবিধানমালা (সংশোধনীসহ) অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও এডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। ফলে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় সব শিক্ষা বোর্ডকে (ঢাকা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বোর্ড) বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কঠোর নির্দেশনা

Update Time : ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫