অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছে তিন পুলিশ সদস্য। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ মঙ্গল হোসেন (৮০) তার নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেন। এব্যাপারে পিতা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং ২ কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে বাক বিতন্ডের মত ঘটনা ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হন তিন পুলিশ সদস্য।
জানা গেছে, এ ঘটনার পর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে পুলিশ।
এ সময় আহত তিন পুলিশ সদস্যকে জরুরী চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন তারা।
সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মানিকগঞ্জ প্রতিনিধি : 









