স্টাফরিপোর্টার মাগুরাঃ
সমাজের একটি মারাত্মক সমস্যা হলো ধর্ষণ এবং যৌন নিপীড়ন।সমাজের বিভিন্ন স্তরে এই ধরনের অপরাধের প্রভাব মানবাধিকারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।এই সমস্যা মোকাবেলায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মাগুরার মহম্মদপুর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে,মাগুরা জেলা কমিটি।কমিটির আহবায়ক মোঃ সুয়াইম আহম্মেদ জীবন ও সচিব সচিব মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পুরো কমিটি উপজেলা জুড়ে বিভিন্ন সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবেন।প্রেসক্লাব মহম্মদপুর এর সাংবাদিকদের সাথে
২ সেপ্টেম্বর সকালে
মতবিনিময়ে বিভিন্ন কর্ম পরিকল্পনা জানালেন।প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের অনুমোদিত কমিটির আত্মপ্রকাশ করলেন।
অনুষ্ঠানে আহবায়ক মোঃ সুয়াইম আহম্মেদ জীবন বলেন,ধর্ষণ প্রতিরোধের জন্য সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য।বিশেষত উজেলা পর্যায়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও সাধারণ জনগণকে সচেতন করা এবং আইনি সহায়তা প্রদান করা আমাদের মূল লক্ষ্য হবে।এই কমিটি স্থানীয় জনগণকে সচেতন করতে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করতে কার্যক্রম শুরু করেছে।
উপজরলার ছাত্র-ছাত্রী,শিক্ষক এবং অভিভাবকরা অংশগ্রহণ করবেন।এবং স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যৌন শিক্ষা এবং আইনি অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
কমিটির আরেকটি উদ্যোগ হলো কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করা।ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করা।এতে আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারকে আইনি সহায়তা,মানসিক সহায়তা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
সদস্য-সচিব মোঃ রাশেদুল ইসলাম বলেন,একমাত্র সমন্বিত প্রচেষ্টায় সমাজের এই ব্যাধি রোধ করা সম্ভব।আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখা।সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্ক এবং আইনি সহায়তার মাধ্যমে ধর্ষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি করা সম্ভব।তিনি আরও জানান,স্থানীয় প্রশাসন ও সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়াও এ ধরনের কার্যক্রমে জনগণের সহযোগিতা অপরিহার্য।কমিটির আওতায় আরও নতুন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।জেলা জুড়ে সচেতনতা বৃদ্ধি,আইনি সহায়তা সম্প্রসারণ,এবং কমিউনিটি সাপোর্ট নেটওয়ার্ককে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।এছাড়া,স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে যৌন শিক্ষার প্রতি মনোযোগ বাড়ানো হবে।অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে আলোচনা সভার ব্যবস্থা এবং সেমিনারের আয়োজন করা হবে।মুখপাত্র- জান্নাতুল মাওয়া বলেন-ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমানো।একই সাথে,শিকারদের মানসিক সহায়তা প্রদান এবং তাদের পরিবারকে আইনি ও সামাজিক সহায়তা প্রদান করা।কমিটি বিশ্বাস করে যে, সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজে এই ধরনের অপরাধ কমানো সম্ভব হবে এবং একত্রিত প্রচেষ্টা ছাড়া সমাজের এই সমস্যা সমাধান সম্ভব নয়।আমাদের সকলের দায়িত্ব হলো, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা-যেখানে নারী-শিশু এবং শিকার ব্যক্তি সুরক্ষিত থাকবে,
প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মাহামুদুন নবী ডাবলু, সাংবাদিক এস আর এ হান্নান,সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক সালাহ্উদ্দিন আহম্মেদ মিল্টন, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম প্রমূখ।
News Title :
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মহম্মদপুর উপজেলার নতুন আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ
-
Reporter Name - Update Time : ০৬:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- ২০৭ Time View
Popular Post










