হরিরামপুরের চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ গফ্ফার এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদকে নিজের একটি ব্যবসা-বাণিজ্য হিসেবে পরিচালনা করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১শে আগস্ট চালা ইউনিয়ন পরিষদের সকল সদস্য মিলে তার দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দুঃস্থ মানুষের মধ্যে টিন বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। চলমান অর্থবছরের ভিজিটিং কার্ড পাইয়ে দেবার নাম করে অসহায় মানুষের কাছ থেকে ব্যাপক অংকের টাকা ঘুষ নিয়েছেন।
জানা যায়, রাস্তা মেরামত, টি.আর, কাবিখা নিজের ইচ্ছামত বন্টন করেন। বিভিন্ন ধরনের প্রকল্পে ইউপি সদস্যদের ভয় দেখিয়ে জোর করে স্বাক্ষর করে নেন। অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আঃ গফ্ফার কে এ বিষয়ে চালা ইউপি সদস্যরা কিছু বললে বলেন, ইউ এন ও মহোদয়ের নির্দেশ আছে।
পরিশেষে ইউপির সকল সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে প্যানেল চেয়ারম্যান গফ্ফারকে অপসারণ করে অন্য কাউকে দিয়ে পরিশোধ চালানোর আবেদন করেন।
এসব বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আঃ গফফর জানান, অভিযোগে উল্লেখিত সকল বিষয় বানোয়াট ও মিথ্যা। আমি একজন সৎ ব্যক্তি। আমি ব্যক্তিগত টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করি।
এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান, আমি বর্তমানে ছুটিতে আছি।কিন্তু আমি শুনেছি এমন একটা অনাস্থা চালা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গফুরের বিরুদ্ধে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

হরিরামপুরের চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

Update Time : ০৯:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫