আহত কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ালেন – খোন্দকার বাবলু

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৩৩৯ Time View

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিদ্যুৎ দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী লিজা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

তিন মাস আগে বিদ্যুৎ শর্ট সার্কিটে দগ্ধ হয়ে গুরুতর আহত হন ১৮ বছরের মানিকগঞ্জ মহিলা কলেজ পড়ুয়া লিজা আক্তার। পরে চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন ।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় লিজার খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়িতে উপস্থিত হন প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। এ সময় তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ও নগদ অর্থ প্রদান করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও লিজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু , “ ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে এই ধরনের মানবিক খবর প্রকাশের জন্য । একটি দুর্ঘটনা লিজার স্বপ্নকে থামিয়ে দিয়েছে। সমাজের সকলে যদি এগিয়ে আসে, তবে সে আবারও নতুন করে বাঁচতে পারবে।”

জিয়নপুর ইউনিয়ন বিএনপির নেতা মো: হিমু খান জানান লিজা আক্তারের হাত স্থাপন করতে তিন লক্ষ টাকার প্রয়োজন। আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি।

স্থানীয় মো: দেলোয়ার হোসেন দুলাল (মাস্টার) জানান, এই মানবিক উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন। লিজার পরিবারও আশাবাদী যে সমাজের সহযোগিতায় মেয়েটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। সেই সাথে এলাকাবাসী পক্ষেও থেকে ধন্যবাদ জানান প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে এই বৃষ্টি ভেজা কাদার মধ্যে কষ্ট করে অসহায় মেয়েটির পাশে এসে দাঁড়ানোর জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আহত কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ালেন – খোন্দকার বাবলু

Update Time : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫