খন্দকার আব্দুল হাসিব, ঢাকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২, ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক জনাব আমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,কিছু ইসলামিক দল ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জনগণের কাছে তাদের কোন গ্রহণযোগ্যতা থাকবে না। তাই এসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পি আর পদ্ধতির কথা বলছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপট ও সংবিধানে এর কোন স্থান নেই, এমনকি এই পদ্ধতি দেশের জনগণ অভ্যস্ত নয়। তাই এই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে পারে না। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিম্বা অপ্রাসঙ্গিক পদ্ধতির চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা আমরা ধৈর্যশীল ও সহনশীলতার মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারি নির্বাচন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারি নাই, তাই আগামী নির্বাচন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশ তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে সম্ভব হলে তাৎক্ষণিক সমাধান করতে হবে, সমাধান করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তা সমাধান করার অঙ্গীকার করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, আমরা ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরে আনতে শহীদের রক্ত ঝরেছে, তাই আমরা স্বৈরাচারীদের মত ভুল করবো না, যেন জনগণ আমাদের স্বৈরাচারীদের মত ধিক্কার দেয়, তাই কোন অবস্থাতেই স্বৈরাচারীদের মত ভুল করবোনা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা ১৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের নিয়োজিত জনাব এ বি এম এ রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে , জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দারুসসালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর মহানগর সদস্য জনাব হাফিজুর রহমান শুভ্র, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মিরপুর থানার যুগ্ম আহ্বায়কগন যথাক্রমে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, আবু তালেব, আবুল বাশার ভূইয়া, পলাশ , মোল্লা মহিউদ্দিন জুয়েল প্রমুখ।স্বেচ্ছাসেবক দলের মুক্তার হোসেন ও আব্দুর রহমান রনি। ১২ নং ওয়ার্ডের সভাপতি মনসুর আহমেদও ১১ নং স্বপন। কাফরুল থানা সদস্য সচিব জনাব আকরাম হোসেন যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি, মিরপুর থানা যুবদলের সভাপতি মোঃ শাকিল মোল্লা।অনুষ্ঠানের সভাপতি ছিলেন,১৩নং ওয়ার্ডের সভাপতি মেজবাহউদ্দিন আহমেদও সঞ্চালনায় ছিলেন১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
Reporter Name 









