‎সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়েও শেষ রক্ষা হলো না নামধারী ঔষুধ ব্যবসায়ীর

মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামে লোটাস ভূঁইয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বিক্রয় অযোগ্য যৌন উত্তেজনা মূলক ঔষুধ সরবরাহ করে বিভিন্ন দোকানে ও জনসাধারণের মাঝে বিক্রি করতেন রেজাউল করিম।

‎এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) সাংবাদিকরা অনুসন্ধান চালায় নামধারী ঔষুধ ব্যবসায়ী রেজাউল করিমের উপর।

‎এক পর্যায়ে জানা যায়, রেজাউল করিমের বাসায় মজুদ করা আছে এসব বিক্রয় অযোগ্য ঔষধ। যা সরজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায় । তৎক্ষণাৎ ঔষধ প্রশাসনকে অবহিত করলে তারা অভিযানের প্রস্তুতি নেয়। এরই মাঝে বিপত্তি বাঁধে সাংবাদিকদের ওপর। সেই নামধারী ঔষধ ব্যবসায়ী রেজাউল করিম সাংবাদিকদের উল্টো হেনস্তা করার জন্য খবর দেয় পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে এসে সত্যতা পেলে চলে যায়‌।

‎এরপরেই আসে ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। তার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল্লাহ অবৈধ ওষুধ ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় অভিযান চালিয়ে জব্দ করেন সেইসব ঔষধ। তারপর রেজাউল করিমকে ৬ হাজার টাকা জরিমানা করে দিকনির্দেশনা ও সতর্ক করে যায় প্রশাসন‌।

‎‎ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

‎সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়েও শেষ রক্ষা হলো না নামধারী ঔষুধ ব্যবসায়ীর

Update Time : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫