রাজবাড়ি থেকে ২৪টি গরু ও ৩০ জন যাত্রী নিয়ে আরিচা গরুর হাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি গরুবাহী ট্রলার মাঝনদীতে ইঞ্জিন বিকল হয়ে স্রোতে ভেসে যায়। পরে প্রায় ১৫ কিলোমিটার দূরে নয়াকান্দি এলাকায় ট্রলারটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ি থেকে ট্রলারটি গরু ব্যবসায়ী ও তাদের ক্রয়কৃত গবাদিপশু নিয়ে আরিচা হাটের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে এটি পদ্মার স্রোতে ভেসে যেতে থাকে। এ সময় ট্রলারে থাকা গরু ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত নিকটস্থ কর্তৃপক্ষকে খবর দেন।
সংবাদ পেয়ে পাটুরিয়া নৌ থানা পুলিশের একটি টিম উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে নয়াকান্দি এলাকায় নিরাপদে নিয়ে আসে। সৌভাগ্যবশত ট্রলারে থাকা গরু ও যাত্রীদের কেউ হতাহত বা ক্ষতিগ্রস্ত হননি।
পাটুরিয়া নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন ট্রলারটির যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরিচা হাটমুখী গরুবাহী ট্রলারের নিরাপত্তা জোরদারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধ : 









