স্টাফরিপোর্টার মাগুরাঃ
মাগুরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে,
(১৯অক্টোবর)মঙ্গলবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অংশ নেয় ও হাসপাতালের সামনে বৃক্ষরোপন করা হয়।
পরবর্তীতে শহরের নোমানী ময়দান থেকে
একটি র্যালি বের হয়।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
গোলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব,মনোয়ার হোসেন খান,যুগ্ম-আহবায়ক
আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য,কুতুব উদ্দিন,মাসুদ হাসান খান কিজিল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,আব্দুর রহিম,যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 









