স্টাফরিপোর্টার মাগুরাঃ
মাগুরায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক-২টি দোকানে অভিযান চালিয়ে-৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে দু ব্যবসায়ীকে-১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গত (১৮ আগস্ট) মাগুরার আলোকদিয়া বাজারে
এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানান,,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ রাফাত আল মেহেদী ও সাইদুর নবী জোহার নেতৃত্বে জেলার আলোকদিয়া বাজারে পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ওই বাজারের সুমন স্টোর থেকে-২২ কেজি আলামিন স্টোর থেকে-৪০ কেজি পলিথিন জব্দ করা হয়।দুটি দোকানে পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ১৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
শোয়াইব মোহাম্মদ শোয়েব।অভিযান পরিচালনা সহায়তা করে জেলা পুলিশের একটি টিম।
পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব
বলেন,পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
News Title :
মাগুরায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৬২ কেজি পলিথিন জব্দ ও ১৩ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - Update Time : ০৪:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- ২৯৩ Time View
Popular Post










