জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর পক্ষ থেকে কাতরাশিন চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত প্রায় ৮০০ মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল ৮টা থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অবস্থিত কাতরাশিন চক্ষু হাসপাতালের আয়োজনে শুরু হওয়া বিনামূল্যের চিকিৎসা নিতে আসা নারী-পুরুষ ও শিশুদের ভিড় শুরু হয়।

দিনব্যাপী এ কার্যক্রমে চিকিৎসা সেবা দিচ্ছেন চক্ষু হাসপাতালের জুনিয়ার কনসালটেন্ট এন্ড ডিরেক্টর ডা.মো: ওয়াসিফ আল ইমরান।

কাতরাশিন চক্ষু হাসপাতালের এডমিন ইন্চার্জ মো: লোকমান হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের স্মরণে আমাদের দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প চলমান রয়েছে। গত বছরেও জুলাই গণ-অভ্যুত্থানে যারা চোখে আঘাত পেয়েছিলেন, তাদের আমরা সেবা দিয়েছি। আজকেও সব শ্রেণি-পেশার মানুষদের জন্য এই সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
সৌজন্যে ড. এম. এ মুহিত প্রেসিডেন্ট, প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম
মানিকগঞ্জ প্রতিনিধি : 









