বিশ্বজিৎ সিংহ রায়ঃ
মাগুরা জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক এর পুরস্কার পেলেন মোঃ হাফিজুর রহমান।জানা গেছে,,তিনি (গত জুনমাস-২০২৫) মাগুরা জেলার অপরাধ দমন,মাদক ও অস্ত্রধার,আসামি আটক,মামলার তদন্ত নিষ্পত্তি সহ সকল বিষয়ের উপর কাজের মূল্যায়ন করে মাগুরা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে মনোনীত হয়েছেন।
মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা হিসেবে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমানের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন,মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা,পিপিএম,বিপিএম বার,
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম,মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Reporter Name 









