আজ ২০ জুলাই রবিবার দুপুর ১২ টায় মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল হরতাল বিরোধী মিছিল করে । তারা মধুখালী পৌর সদরের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে নেতাকর্মীদের সাথে নিয়ে সতর্ক অবস্থান করে।
এই সময় মিছিলে উপস্থিত ছিলেন
মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান তারা, শামীম আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব রায়হান
মোল্যা, যুগ্ম আহবায়ক রাজু বিশ্বাস, সাবেক এজিএস বিপ্লব বিশ্বাস মিল্টন, তাবীব হাসান ইমন, রাকিব মোল্যা, তাতবীর হাসান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাঈল হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, শিমুল ব্যানার্জী, শিপন মৃধা সহ প্রমুখ
News Title :
মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে হরতাল বিরোধী মিছিল
-
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : - Update Time : ০৪:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- ৬৪৪ Time View
Tag :
হরতাল
Popular Post










