স্টাফরিপোর্টারঃ
ঢাকাতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী-১৯জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।(১৫জুলাই) দুপুরের শহরের দড়ি মাগুরাস্থ জেলা জামায়াতের নতুন কার্যালয়ে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,মাগুরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য, পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের,এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন।সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য,যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং
মাগুরা-১আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য,পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন উপস্থিত ছিলেন।মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনের জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল গাফফার,শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান,পৌরসভার আমির অধ্যাপক আশরাফুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News Title :
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরায় সংবাদ সম্মেলন
-
Reporter Name - Update Time : ১০:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ৩৫৩ Time View
Popular Post










