স্টাফরিপোর্টারঃ
মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ জুলাই সোমবার দুপুরে মাগুরা জেলার ঢাকা রোড ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির,জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ, জামায়াত ইসলামী বাংলাদেশ জেলা আমির অধ্যাপক এমবি বাকের সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা,সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে।
News Title :
মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
Reporter Name - Update Time : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ১৬৫ Time View
Popular Post










