স্টাফরিপোর্টারঃ
মাগুরাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা দলীয় কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।৬জুলাই শহরের দরি মাগুরায় আলামিন কমপ্লেক্সে মাগুরা-২আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে
সমাবেশ ও কার্যালয়ের উদ্বোধন করা হয়।মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাগুরা-২আসনের মনোনীত সংসদ সদস্য পদক প্রার্থী অধ্যাপক এমবি বাকের।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।
মাগুরা-২আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব,অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী,জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস,মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমেদ আলী,শালিখা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী সহ অন্যরা।সমাবেশে মাগুরা-২আসনের-১৪৩ টি কেন্দ্রের সভাপতি ও সদস্য সচিব সহ ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা,জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সবশেষে দায়িত্বশীলদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জেলা আমীর সহ নেতৃবৃন্দ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
News Title :
মাগুরায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১২:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ৪০১ Time View
Popular Post










