স্টাফরিপোর্টারঃ
মাগুরার শ্রীপুরে পুলিশের অভিযানে ৭কেজি গাঁজা উদ্ধার এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।জানা গেছে,,আটক ওই মাদক ব্যবসায়ী নাম হেলাল মোল্লা (৪০)।উপজেলা নাকোল পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।সে ওই গ্রামের মৃত খোরশেদ মোল্লার পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকালে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ মুকুল হোসেনের নেতৃত্বে নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলাল মোল্লাকে আটক করে পুলিশ।পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী চালের ড্রামের ভিতরে থেকে ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।বিষয় শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী বলেন,এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
News Title :
শ্রীপুরে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার এক মাদক ব্যবসায়ী আটক
-
Reporter Name - Update Time : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- ৩৭০ Time View
Popular Post










