পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি
আজ ৫ জুলাই শনিবার বিকালে ফরিদপুরের মধুখালীতে, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মধুখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলটি মধুখালি উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে মধুখালী পাট বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় সভায় বক্তৃতা করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাদশাহ মোল্যা, মনিরুজজামান মিনার, শামীম আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাসুম, ফজল শেখ,পৌর ছাত্রদলের আহবায়ক রজব ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম শিপার, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আকাশ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাবীব হাসান ইমন, মধুখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব বিশ্বাস মিল্টন, রকিবুল ইসলাম সুমন, আসাদ শেখ, শরিফুল ইসলাম, শিপন মৃধা, সাইদুজ্জামান টিটু, বরকত বিশ্বাস, শিমুল ব্যানার্জী, তাবীব হাসান ইমাম সহ প্রমুখ।
সভা থেকে হুশিয়ার করে বলা হয় অবিলম্বে শাহারিয়ার হোসেন শিথিল এবং রাকিবুল ইসলাম রাকিব এর নামের মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে।
Reporter Name 









