মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের পার্কিংসুবিধা সম্পন্ন বিশ্রামাগার ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের পার্কিং সুবিধা সম্পন্ন বিশ্রামাগার ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা গত ৩ জুলাই শেষ হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্রামাগার নির্মাণ ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মাদ কামরুল হাসান। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে
মতবিনিময় সভায় জেলা পুলিশের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী,পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পণ্য পরিবহন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।সভায় সড়কপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ,চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার স্থাপন,নিরাপদ পার্কিং ব্যবস্থা এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ কামরুল হাসান বলেন,সরকার সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও চালকদের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানে অগ্রাধিকার দিচ্ছে।দ্রুত পার্কিং সুবিধা ও বিশ্রামাগার নির্মাণে সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সভাপতি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় আলোচিত বিষয়সমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের পার্কিংসুবিধা সম্পন্ন বিশ্রামাগার ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

Update Time : ০২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫