সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ডিবির এক কর্মকর্তা জানান, দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা উল্লেখযোগ্য।

আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়।

জানা গেছে, দুর্নীতি, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির মামলায় ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২হাজার ৫২৩ বর্গফুট ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেয় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

এ বিষয়ে এখনো দুর্জয় কিংবা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

Update Time : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫