স্টাফরিপোর্টারঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,কৃষক সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মাঝে বিনামূল্যে বীজ,চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। (১জুলাই) এ কার্যক্রমের মাধ্যমে রোপা আমন,তাল,সবজি,আম ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যাণার্জী।
সার্বিক সহযোগিতা ও পরিচালনায় শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রণোদনা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং টেকসই কৃষির পথে একটি গুরুত্বপূর্ণপদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
তিনি সরকারের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
News Title :
মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ,চারা ও সার বিতরণ
-
Reporter Name - Update Time : ১২:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- ৩১৬ Time View
Tag :
চারা ও সার বিতরণ মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ
Popular Post










