সরকারে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান, জাতীয় নেতাদের সমর্থন

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১২:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২৯১ Time View

প্রবাসীদের সরকার পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (ভিএফজিবি)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে এ দাবি তুলে ধরা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, গণধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এনআইডি ও ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের মূলধারার সঙ্গে যুক্ত করার সময় এসেছে। এতে বৈষম্যের অবসান ঘটবে এবং রেমিটেন্স প্রবাহও আরও বাড়বে।

ভিএফজিবি’র সভাপতি ড. হাসানাত হোসাইন এমবিই সভাপতিত্ব করেন এবং নির্বাহী পরিচালক সারাফত হোসেন বাবু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রবাসীদের ভোটাধিকার এবং জাতীয় পরিচয়পত্র প্রদানকে সময়োপযোগী দাবি হিসেবে উল্লেখ করে আলোচকরা বলেন, গত পাঁচ দশকে দেশের বিশাল মেধাবী জনগোষ্ঠী বিদেশে ছড়িয়ে পড়েছে। এখন সেই মেধা দেশের উন্নয়নে ব্যবহারের উপযুক্ত সময়।

তারা বলেন, প্রবাসীরা দেশে নাগরিক সেবা গ্রহণ না করলেও দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন, ফলে রাষ্ট্রের দায়িত্ব তাদের অধিকারের নিশ্চয়তা দেওয়া। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি ড. ইউনূস দিয়েছেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন প্রশাসনের কাঁধে।

আলোচনায় প্রবাসী নেতারা আইটি উপদেষ্টা ফায়েজ তাইয়েবের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তিনি বিশ্বের বিভিন্ন দেশে নাগরিক সেবা কেন্দ্র বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ (শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা), ডা. শফিকুর রহমান (জামায়াত আমির), ড. আব্দুল মঈন খান (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী), মুজিবুর রহমান মঞ্জু (এবি পার্টির চেয়ারম্যান), নুরুল হক নূর ও রাশেদ খান (গণধিকার পরিষদের শীর্ষ নেতা), হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও ডা. তাহমিন জারা (জাতীয় নাগরিক পার্টি), আহমদ আব্দুল কাদের (খেলাফত মজলিসের মহাসচিব)

এছাড়া যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে ভিএফজিবি’র প্রবাসী প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

সরকারে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান, জাতীয় নেতাদের সমর্থন

Update Time : ১২:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫