তাইজুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, ফিরেছেন নিসাঙ্কা ও ধনাঞ্জয়াও

ঢাকা টেস্টে শ্রীলঙ্কা যখন বড় রানের পাহাড় গড়ার পথে ছিল, তখন সকাল সকাল ভিন্ন চিত্র দেখালেন তাইজুল ইসলাম। পরপর দুই ওভারে তুলে নিলেন পাথুম নিসাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার গুরুত্বপূর্ণ উইকেট। তার এই স্পিন জাদুতে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আগের দিন ১৫০ রানে অপরাজিত থাকা পাথুম নিসাঙ্কা দিনের শুরুতেই পূর্ণ করেন নিজের সেঞ্চুরি—১৫৮ রানে পৌঁছে যান। কিন্তু এরপর আর বেশিদূর এগোতে পারেননি। দিনের বল কিছুটা মুভ করছিল, আর সেটিই ডেকে আনে বিপদ। তাইজুলের ফুল লেংথের একটি বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন নিসাঙ্কা। শেষ মুহূর্তে শট খেলার সিদ্ধান্ত পরিবর্তন করলেও রিফ্লেক্সে ব্যাট ছোঁয় যায় বলে, যা সরাসরি চলে যায় শর্ট কভারে ফিল্ডিং করা এনামুল হক বিজয়ের হাতে। ফলে ৩০৫ রানে ভাঙে শ্রীলঙ্কার তৃতীয় উইকেট।

এর পরের ওভারেই আবার আঘাত হানেন তাইজুল। এবার শিকার ধনাঞ্জয়া ডি সিলভা। ফুলার লেন্থে পড়া একটি আর্ম বল বাঁ হাতে স্পিন করে ঢুকে আসে ব্যাট-প্যাডের ফাঁকে। ধনাঞ্জয়া খেলতে গিয়েও পুরোপুরি পরাস্ত হন, বল সরাসরি লাগে প্যাডে। আম্পায়ার সাড়া দিলে ধনাঞ্জয়া রিভিউ নেন, কিন্তু তাতে কাজ হয়নি। বল পিচিং, ইমপ্যাক্ট এবং হিটিং—তিন জায়গাতেই নিশ্চিতভাবে উইকেটে লাগার কথা জানায় বল ট্র্যাকিং। ফলে রিভিউ হারিয়ে আরও এক উইকেট হারায় শ্রীলঙ্কা।

৩১৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে সফরকারীরা। অন্যদিকে, দুই ওভারে দুই সাফল্য পেয়ে উজ্জীবিত বাংলাদেশ শিবির। তাইজুলের ঘূর্ণিতে আবারও ম্যাচে প্রাণ ফিরেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

তাইজুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, ফিরেছেন নিসাঙ্কা ও ধনাঞ্জয়াও

Update Time : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫