মাগুরায় গরু ব্যবসায়ী উপর হামলা,৪ লাখ ৬৫ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১২৫ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরার মহম্মদপুরে জয়নাল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে মারধর করে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা সদরের সদরের মুরাইল পশ্চিম খন্ড গ্রামের কচাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।জয়নাল শেখ ওই গ্রামের মৃত আতিয়ার শেখের পুত্র। 
আহত জয়নাল শেখ জানান,শুক্রবার নড়াইলের মাইজপাড়া গরুর হাটে গরু বিক্রি করতে গিয়েছিলাম। গরু বিক্রি শেষ বাড়ির উদ্দেশ্যে আসলে মুরাইল কচাতলা নামক স্থানে পৌঁছালে একই এলাকার মৃত মধু মোল্যার ছেলে আতাউর,আব্দুর রউফ,ও মৃত মোসলেম মোল্যার ছেলে বাবু মোল্যা নেতৃত্বে বেশ কয়েকজন হামলা চালায়।এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তিনি আরো জানান,হামলাকারীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তারই জেরে তাকে হামলা করেন এবং তার কাছে থাকা নগত অর্থ ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছে।ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

মাগুরায় গরু ব্যবসায়ী উপর হামলা,৪ লাখ ৬৫ হাজার ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

Update Time : ০৫:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫