মাগুরার শ্রীপুর উপজেলার চর-চৌগাছি ও রাজাপুর মন্ডলপাড়ায়, সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র নগদ অর্থ ও হ্যাকিং সরঞ্জাম সহ “সর্বহারা” দলের এক চাঁদাবাজ নেতা ও বিকাশ হ্যাকারকে আটক করেছে।
(২০ জুন) শুক্রবার ভোর রাতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন।আটককৃত ২জন হলেন,মোঃ আনিসুর রহমান(২৭) ও মোঃ আশরাফ মন্ডল(৪৪)।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে,মোঃ আশরাফ মন্ডল, “সর্বহারা”নামের একটি চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য।আনিসুর রহমান,ল্যাপটপ ও মোবাইলে হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিকাশ একাউন্ট ক্লোন করার এবং প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে।অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে,১টি বিদেশ পিস্তল,একটি দেশি বন্দুক,এক রাউন্ড গুলি,একটি ল্যাপটপ,৬ টি, মোবাইল ফোন, ১লাখ,১০ হাজার ৮ শত, ৫০ টাকা নগত অর্থ, ভুয়া একটি ড্রাইভিং লাইসেন্স।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে,সেনাবাহিনী সহায়তায় চিহ্নিত ২ জন অপরাধীকে আটক কর হয়েছে,তদন্ত চলছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
News Title :
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানেআটক-২
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ০৭:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ২৯৪ Time View
Popular Post










