নড়াইলের শাহবাদ ইউনিয়নের গোপীনাথপুর বেলা শেষে বৃদ্ধাশ্রমে আইনজীবী বরের শতাধিক আইনজীবী প্রবীণদের পাশে ছিলেন।
তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের আইনজীবীরা।
(১৮ জুন) বৃহস্পতিবার দুপুরে এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা নড়াইল বারের সদস্য এ্যাডঃ এ,এফ,এম,হিমায়েতুল্লাহ হিরুর সার্বিক তত্ত্বাবধানে আইনজীবীদের,ও বৃদ্ধাশ্রম এর বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে প্রায় সারাদিনই চলে খাওয়া-দাওয়া অনুষ্ঠান।
দেখলে মনে হচ্ছে ঈদের পরে আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠানের মত।প্রতিষ্ঠাতা বলেন,বৃদ্ধাশ্রম ২০২২ সালে উদ্বোধন করা হয়। এখানে ৪০ জনের থাকার মতো সিট আছে।এখানে বর্তমানে ১০-১২জন বৃদ্ধ বৃদ্ধা আছেন। তাদের সমস্ত খরচই আমার করতে হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নড়াইল বারের সভাপতি সাংবাদিক এ্যাডঃ তারিকুজ্জামান লিটু,সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ তুহিন, পি পি এড,আব্দুল হক,সাবেক পিপি,এ্যাডঃ ইমদাদুল হক, এ পি পি এ্যাডঃ ইমরুল হাসান সনেট,পিপি এ্যাডঃ গোলাম মোহাম্মদ,এ্যাডঃ হাসিবুর রহমান,শিক্ষা নবীশ আইনজীবী ফাতেমা খাতুন,এ্যাডঃ রওশন আরা লিলি, এ্যাডঃ ইতি সাহা, এ্যাডঃ কানিজ ফাতেমা, এ্যাডঃ শোহেলী খন্দকার, মাগুরা বারের সদস্য এ্যাডঃ আবু মুসা, চাঁপাইনবাবগঞ্জ বারের সদস্য এ্যাডঃ আকরাম হোসেন,নাটোরের ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য এ্যাডঃ আনজুয়ার পারভীন রত্না,সাংবাদিক তারিকুল ইসলাম,সাইফুল ইসলাম,এ আলী প্রমূখ। এছাড়া আপ্যায়নে সার্বিক সময় ব্যস্ত ছিলেন অ্যাডভোকেট হিরুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন।
বৃদ্ধাশ্রমের কয়েকজন বৃদ্ধ জানান, তারা এখানে খুবই ভালো আছেন তিন বেলায় খাবারের ব্যবস্থা আছে।
স্টাফ রিপোর্টার : 









