স্টাফরিপোর্টারঃ
মাগুরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম, পিপিএম,এর দিক নির্দেশনায় মাগুরা সদর থানা পুলিশের একটি টিম (১২ জুন) বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাম রসুল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে।সে মাগুরা সদরের পারলা, উত্তরপাড়া মৃত আজাহার মোল্লার ছেলে।সূত্র জানায়,যানবাহনে চাঁদার দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করে।আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা,রোড এলাকায় চাঁদাবাজি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার পুলিশ মোঃ গোলাম রসুলকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে
চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বর্তমানে তাকে থানায় রেখে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
News Title :
মাগুরায় সদর থানার পুলিশের অভিযানে চাঁদাবাজ আটক
-
Reporter Name - Update Time : ১০:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ২৯২ Time View
Popular Post










