ফরিদপুরের মধুখালীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৩৯৮ Time View

পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি

আজ ৬/৬/২৫ ইং শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) নামের এক ভ্যান চালক বাস ও গাছের মাঝে আটকা পড়েন।

খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় বাসের অন্তত আরো ১৯ যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়
হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
যাত্রীরা জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এসময় মধুখালী থানা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

ফরিদপুরের মধুখালীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত

Update Time : ০৪:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫