স্টাফরিপোর্টার।।
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রাম থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।এ সময় আগ্নেয়অস্ত্র সহ ৩ জনকে আটক করা হয়।২৯ মে রাতে থেকে সকাল পর্যন্ত সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।শালিখা থানা সূত্রে জানা গেছে,আটকৃতরা হচ্ছে,শাবলাট গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে আসাদুল আলী মোল্লা (৫০), একই গ্রামের গফফার মোল্লার ছেলে মোঃ আঃ হাই মোল্লা (৩৮) ও মোঃ আসাদুল আলী মোল্লার ছেলে মোঃ ইসমাইল মোল্লা(২১)।এ অভিযানে ওয়ান শুটার গান ২টি,এমোনিশান-১টি,কার্তুজ ৩টি রামদা-৫টি,ও ১টি চাইনিজ কুরাল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
News Title :
মাগুরার শালিখায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়অস্ত্র সহ আটক ৩
-
Reporter Name - Update Time : ০৭:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ৩০০ Time View
Popular Post










