সাভারে হত্যা মামলায় উপজেলা মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৪২৩ Time View

সাভার (ঢাকা) :শাহীনুল হক।

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সয়য় দায়ের করা একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ তারেক  বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

সাভারে হত্যা মামলায় উপজেলা মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

Update Time : ১১:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫