মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ পিতা-পুত্র আটক 

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৫১২ Time View

স্টাফরিপোর্টার।।
মাগুরা শ্রীপুরে অভিযান চালিয়ে 
 আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্পের একটি টিম।গত ২২ মে দিবাগত রাতে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শ্রীপুর থানার পূর্বপাড়ার বাসিন্দা মুন্সি জাহাঙ্গীর (৫০) ও তার পিতা আব্দুল কুদ্দুস (৭৯) এর বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে। 
এক পর্যায়ে মধ্যরাতে পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালায় সেনাবাহিনী।অভিযানে উদ্ধার করে সেনাটিম একটি বিদেশী জার্মানি পিস্তল,একটি ম্যাগাজিন,একটি ওয়ান শুটার গান,২ রাউন্ড গুলি,১১টি রামদা,৩টি চাইনিজ কুড়াল,২১টি সুরকি, ৬টি মোবাইল ফোন।সেনাবাহিনীর অভিযানের পরে আটক মুন্সি জাহাঙ্গীর ও তার পিতা আব্দুল কুদ্দুসকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।এছাড়া উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম পুলিশের কাছে জমা দেয়া হয়েছে।জানা গেছে,, সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ পিতা-পুত্র আটক 

Update Time : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫