মাগুরায় ইমাম ও পুরোহিতগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
গত ২০ মে ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন ভবন মিলনায়তনে জেলা মডেল আদর্শ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে এ”নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা কর্মসূচি সম্পন্ন হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম।জেলা নিরাপদ খাদ্য অফিসার,সুমন অধিকারী সভাপতিত্বে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।তারা নিরাপদ খাদ্য বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় নেতা হিসেবে ইমাম ও পুরোহিতদের ভূমিকা অগ্রগণ্য।
News Title :
মাগুরায় ইমাম ও পুরোহিতগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
-
বিশ্বজিৎ সিংহ রায় - Update Time : ০৪:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ৪৩৩ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম মাগুরায় ইমাম ও পুরোহিতগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
Popular Post










