তারুন্যের উৎসবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম৷ চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেছেন, ‘তরুণদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি অর্থ লুণ্ঠনকারী ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবে যোগ দেয় এবং নতুন এক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে। এ জাতির রন্ধে রন্ধ্রে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা।১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে তারুণ্যের মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আধুনিক জ্ঞান, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের সকল অগ্রগতি তরুণদের হাত ধরে বিদ্যমান।পরিবর্তনশীল পৃথিবীতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তরুণরা যে প্রতিভা, উদ্ভবন ও সৃজনশীলতা দেখাচ্ছে তা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।’

তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই তরুণ। দেশের মধ্যম বয়স ২৭ যার অর্থ জনসংখ্যার অর্ধেকের বয়স ২৭ বা তার কম। এ থেকে বোঝা যায় আমরা সীমাহীন মানব শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগে ভরা এক দেশে পরিণত হতে যাচ্ছি। প্রযুক্তি বরণ করে নেয়ার মধ্য দিয়ে এদেশ দ্রুত এগিয়ে যেতে পারে।

তিনি এ সময় তরুণদের নিজের উপর বিশ্বাস রাখতে, নতুন কিছু শিখতে এবং সৃজনশীলতার পথে চলে অন্যের জন্য কিছু করার চেষ্টা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিভীগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক জনাব হরেন্দ্রনাথ সিংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা। আদিবাসী/ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজস্ব সংস্কৃতির সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। উপদেষ্টা আদিবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে আনন্দিত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

তারুন্যের উৎসবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

Update Time : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫